1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটি রাজ বনবিহারে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আজ (৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টা ঘটিকায় বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এই প্রার্থনাসভাটির আয়োজন করেন।
​এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান। তাঁদের নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এতে অংশ নেন।
​প্রার্থনাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সকলে সমবেতভাবে প্রার্থনা করেন।
​এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়াসহ বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.