জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জুলারখুপী গ্রামে অবস্থিত ডি জে এস আইডিয়াল স্কুলে গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের একটি ক্লাসরুমে অনুষ্ঠিত এ মাহফিল পুরোপুরি ধর্মীয় ভাবগাম্ভীর্য, সুশৃঙ্খল পরিবেশ ও আস্থার আবহে সম্পন্ন হয়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি–স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডি জে এস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,ধোপাদহ, জুলারখুপী ও নয়াপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুক্তা,মসজিদের ইমাম সাত্তার হোসেন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,
শামসুল হক, বেলাল, গেস, দুদু, নিটন, জামিনুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনগণ এলাকাবাসী।
ডি জে এস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেত্রী। তাঁর সুস্থতা শুধু দলের নয়, দেশের মানুষেরও একটি বড় প্রত্যাশা। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।
অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ সকল অতিথি, স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা শিক্ষাঙ্গনসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।