1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, রোগীদের ভোগান্তি চরমে

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার এ কর্মবিরতিতে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হয়। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েন অসংখ্য রোগী।

আন্দোলনকারীরা জানান, সমমানের অন্যান্য ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ম গ্রেডে বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পেলেও শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এখনো ১১তম গ্রেডে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের গ্রেড পরিবর্তন সংক্রান্ত ফাইল প্রক্রিয়াধীন থাকলেও অযৌক্তিক সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে এমন অভিযোগ তাদের।

কর্মসূচিতে নেতৃত্বদানকারীরা বলেন, “আমরা সব দাফতরিক প্রক্রিয়া ও চাহিদা পূরণ করেছি। তারপরও আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। অবিলম্বে ১০ম গ্রেডের সিদ্ধান্ত কার্যকর না করা হলে আগামী ৪ ডিসেম্বর থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।”

তবে জরুরি বিভাগ এই কর্মবিরতির বাইরে রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবুও বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় সকাল থেকে হাসপাতালের বারান্দায় ভিড় করেন রোগী ও স্বজনরা। অনেকে চিকিৎসা না পেয়ে হতাশা নিয়ে ফিরে যান।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জরুরি প্রয়োজন না থাকলে হাসপাতাল এলে সেবা না পেয়ে ফিরতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দ্রুত ইতিবাচক সমাধান চেয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.