গাজীপুর জেলায় নতুন যোগদানকৃত পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং ইলেকট্রনিকস ও টেলিভিশন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নতুন পুলিশ সুপার সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়াদি ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এতে সাংবাদিকবৃন্দ তাদের মতামত, পরামর্শ ও সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।
পুলিশ সুপার গাজীপুর জেলার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য স্থির করেন। এজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
এ মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক)।
উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন ৩০ নভেম্বর নবাগত পুলিশ সুপার হিসেবে গাজীপুরে যোগদান করেন।