1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নগরকান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। কাইয়ুম মাতুব্বর তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কাইয়ুমের ওপর চড়াও হয়ে মারধর করেন।

আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।”

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ছুটিতে বাড়িতে এসেছিলাম। সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছে। আমি উপস্থিত হয়ে সবাইকে চুপ থাকতে বলি। পরে বাড়িতে এসে শুনি আমি তাদের মেরেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.