1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্  সমিতি পালংখালী বাজার শাখা’র কার্যকরি পরিষদ ও বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

‎ঔষধ ববসারীদের সরকার স্বীকৃত একমাত্র সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পালংখালী বাজার শাখার নব কমিটি ঘোষিত ও কার্যকরি পরিষদের বার্ষিক সমন্বয় সভা সম্পন্ন হয়। রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় পালংখালী বাজারের ফুড হ্যাভেন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি পালংখালী বাজার শাখার উপদেষ্টা হোসাইন মোহাম্মদ জুলু’র সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল ফায়সাল ফাহিম ও লুৎফর রহমান এর  সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি উখিয়া উপজেলার সভাপতি  ফরিদ আহমেদ, জেলা সহ-সভাপতি ইকবাল হোসেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও (সম্পাদক) সাইফুল ইসলাম কাসেম, উপজেলা সদস্য জহির উদ্দিন, উপজেলা সদস্য আব্দুল কাদের সহ প্রমুখ।
‎
‎সভায় বক্তারা বিভিন্ন দাবী তুলে ধরেন, দাবী গুলোর মধ্যে ড্রাগ লাইসেন্স নেই এমন দোকানে ঔষধ কোম্পানির ঔষধ বিক্রি না করা,প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় না করা,ফার্মাসিষ্ট কোর্স নিয়মিত ও আসন সংখ্যা বৃদ্ধি করণ,কোম্পানির পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ নিয়মিত পরিবর্তন করে দেওয়া, এছাড়াও সমিতির সম্মানিত সদস্যদের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করে নতুন কমিটি অনুমোদন করে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার মাননোন্নয়ন এবং ঔষুধ সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত ও মতামত জানানো হয়। সকল সদস্যদের ঐক্য, পরামর্শ ও সহযোগিতায় এই সভা সফলভাবে সম্পন্ন হয়।
‎দেশের মানুষের স্বাস্থ্যসেবায় ফার্মেসি সেক্টরের সম্মান, দায়িত্ব ও পেশাগত দক্ষতা আরও শক্তিশালী হোক—এটাই তাদের প্রত্যাশা।
‎
‎এছাড়াও সভায় পালংখালীর বাজার শাখার সকল সদস্য ও ঔষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
‎সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গিয়াস উদ্দিন (মুন্না)। পরে নব ঘোষিত কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ৬জন উপদেষ্টা ও ২৪ সদস্য বিশিষ্ট পালংখালী বাজার শাখা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি উখিয়া উপজেলা কমিটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.