1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা: ৫ যানবাহনকে জরিমানা, হাইড্রোলিক হর্ণ জব্দ

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এর ৬(২) বিধি লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২)’ অনুযায়ী পৃথক ৫টি মামলায় মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি যানবাহনে শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক স্টিকারও লাগানো হয়। জেলা পুলিশের সদস্যরা পুরো অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, “শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই যৌথ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.