খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ,স,ম জামসেদ খোন্দকার। গতকাল মঙ্গলবার বিকালে তিনি খুলনায় যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা। এই পদে যোগদানের আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়ব্যর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা কুমিল্লা। গত ৮ নভেম্বর মধ্যরাতে খুলনা সহ দেশের ১৫ টি জেলায় নতুন জেলা( প্রশাসক) ডিসি নিয়োগ দেয় সরকার। এদিকে খুলনার সাবেক জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বগুড়া জেলার দায়িত্ব পেয়েছেন। তিনি খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ৩১ আগষ্ট দায়িত্ব গ্রহণ করেছিলেন।