1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জুতা-স্যান্ডেল খুলে ঢুকুন: বগুড়ার বীরকেদা ভূমি অফিসের অদ্ভুত নিয়ম, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদা ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে এক অদ্ভুত ও হয়রানিমূলক নিয়মের সম্মুখীন হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, এই অফিসে জুতা বা স্যান্ডেল পরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসের বাইরে সারিবদ্ধভাবে নিজেদের জুতা-স্যান্ডেল রেখে খালি পায়ে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যা নিয়ে চরম ক্ষোভ ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশদ্বারে গেলেই চোখে পড়বে এই ভিন্ন চিত্র। কার্যালয়ের বাইরে পড়ে আছে নারী-পুরুষের নানা ধরনের জুতা ও স্যান্ডেল। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাপ্রার্থীরা বাধ্য হচ্ছেন খালি পায়ে জমির খারিজ, পর্চা তোলা বা নামজারির মতো গুরুত্বপূর্ণ কাজ সারতে। বিশেষ করে বর্ষার দিনে কাদা বা গ্রীষ্মের তাপদাহে গরম মেঝেতে খালি পায়ে হাঁটা বয়স্ক ও অসুস্থ সেবাপ্রার্থীদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী জানান, এটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি সরকারি অফিস যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। একজন সেবাপ্রার্থী বলেন, “টাকা-পয়সা নিয়ে লেনদেনের সময় খালি পায়ে অফিসে ঢুকতে আমাদের বিব্রত বোধ হয়। এছাড়া জুতা চুরি হওয়ার ভয় তো আছেই। এটা কেমন নিয়ম যে, জুতা খুলে আমরা সেবা নেব?”
স্থানীয়দের অভিযোগের বিষয়ে, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) সাইফুজ্জামান সাইফুল ভূঞা-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে জানান, মূলত অফিসের ভেতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্যই এই প্রথা চালু করা হয়েছে। তিনি আরও জানান, জুতা নিয়ে ঢুকলে দ্রুত ময়লা হয়।
সাধারণ মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, যদি অফিসের পরিচ্ছন্নতা রক্ষা করাই উদ্দেশ্য হয়, তবে কর্তৃপক্ষের উচিত যথাযথ অবকাঠামো তৈরি করা এবং মেঝে পরিষ্কার রাখার ব্যবস্থা করা। জনগণকে হয়রানি করে সেবা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বগুড়ার জেলা প্রশাসকের কাছে বীরকেদা ভূমি অফিসের এই অমানবিক নিয়ম বাতিল করে সেবাপ্রার্থীদের জন্য সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.