কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে একটি চলন্ত বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহি নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মটরসাইকেল আরোহির নাম রবিন ইসলাম (২৬) সে খুলনা জেলার দৌলতপুর এলাকার অমুল্য হাজরার ছেলে। সে বিকাশ এজেন্টের একজন স্টাফ।
পুলিশ জানায়, ঘটনার সময় সে বিকাশের টাকা বিতরণ শেষে শহরের বাড়ীমুখে আসছিলেন পথিমধ্যে পেছন থেকে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে পাশের্^ পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর সে শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। খবর পেয়ে হাসপাতালে এক মাত্র শিশু সন্তানসহ পরিবার ছুটে আসে তাদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তবে ঘাটত বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।