1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির অবস্থান

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সড়ক ও মহাসড়কে নাশকতা ঠেকাতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। দুপুরে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় তিনি বলেন সাভারে কোন নাশকতা করার চেষ্টা করলে আমরা যে কোন মূল্যে তা প্রতিহত করবো। এ সময় তিনি উপস্থিত দলের সকল নেতাকর্মীকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের মডেল মসজিদ থেকে বের হয়ে সাভারের সিটি সেন্টারে এসে শেষ হয়। পরে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীরা সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। এ ছাড়া, নাশকতা রোধে সাভারের রেডিও কলোনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় জামাল ক্লিনিকের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.