1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পাবনার আটঘরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে ফুফু খুন

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের ছেলে হাতে ৩ সন্তানের জননী ফুফু মনোয়ারা খাতুনকে (৬৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘাতক খুনি আজিম পালাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় আটঘরিয়া পৌর সভার ৯ নং ওয়ার্ডে ৬১ রামচন্দ্রপুর গ্রামে।
ঘটনার বিবরণে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটা সময় মৃত আয়েন উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন এর সাথে আক্তার হোসেনের ছেলে আজিম (৩৫) এর মধ্যে বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আজিম তার ফুফু মনোয়ারা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে ঘটনা স্থলেই সে মারা যায়।
এই ঘটনায় আটঘরিয়া থানায় অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.