1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

হানিফ খান ও সহযোগীদের উদ্যোগে বিভিন্ন মহল্লায় লিফট বিতরণ এবং নির্বাচনী প্রচার

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির খানের সমর্থক কালিয়াকৈর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হানিফ খানের নেতৃত্বে, ১৪ তাঃ শুক্রবার বিকেলে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি চন্দ্রা ত্রিমুখী এলাকা থেকে শুরু করে খাড়া জোড়া ব্রিজের নিচ দিয়ে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শেষ হয়। এ সময় তারা প্রার্থীর পক্ষে ৩১ দফা উন্নয়নভিত্তিক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, হুমায়ুন কবির খানকে মনোনয়ন দিলে এলাকায় “অবকাঠামো উন্নয়ন, শিক্ষা খাতের অগ্রগতি এবং কৃষি সহায়তা”সহ বিভিন্ন জনমুখী কর্মকাণ্ড এগিয়ে যাবে। লিফলেটে স্থানীয় সমস্যাগুলোর সমাধান, সড়ক সংস্কার, যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার ও কৃষকদের জন্য সহায়তা বাড়ানোর মতো প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয়।

এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করার পাশাপাশি আগত ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট সমর্থন চান। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে লিফলেট নেন ও প্রার্থীর কর্মসূচি সম্পর্কে জানতে চান।

আয়োজকরা বলেন, “জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ গণসংযোগ চালিয়ে যাচ্ছি। উন্নয়নবঞ্চিত এলাকাগুলোর দাবিই আমাদের ৩১ দফায় অগ্রাধিকার পেয়েছে।”

মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কর্মী অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সচেতন অবস্থানে ছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.