1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রূপগঞ্জের তারাব তে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাব এলাকায়
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারাব পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি কান্দাপাড়া চৌরাস্তায় বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মাসাব বাজারের সাউথ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আলম পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান রাহাত পৌর যুবদলের সদস্য আজিজ হিরা পৌর যুবদলের সদস্য জুলহাস যুবদল নেতা ফারুক স্বেচ্ছাসেবক দল নেতা আবু সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন রূপগঞ্জের মা মাটি ও গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভাইয়ের নির্দেশে জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকায় আওয়ামী নৈরাজ্যের যেকোনো অপতৎপরতা কঠোর হাতে প্রতিরোধ করা হবে।

সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.