1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

অসুস্থ বিএনপি ও জিসাস নেতার চিকিৎসার খোঁজখবর নিলেন সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়া জেলা সারিয়াকান্দি পৌর বিএনপি’র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান অসুস্থ হয়ে বর্তমানে বগুড়ার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিঠু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একইভাবে বগুড়ার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থতার খবর পেয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান ভাইয়ের সার্বিক নির্দেশনায় হাসপাতালে ছুটে যান জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

তিনি চিকিৎসাধীন দুই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন ও মোঃ আকাশ মোল্লা প্রমুখ।

মোঃ আরমান হোসেন ডলার বলেন, “আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি— আল্লাহ যেন আমাদের এই দুই ভাইকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

মহান আল্লাহ তায়ালা তাঁদের দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন— আমিন।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.