1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৮২ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন।
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’— প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ডা. মাসুদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়ঙ্কা
চৌধুরী, এস আই রিযাউল জব্বার, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, ইসলামিক ফাউণ্ডেশনের বোয়ালখালী শাখার সভাপতি রিদোয়ানুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিতোষ বড়ুয়া ও  এম টি পি আই জিহাদ বাবলু।
সভায় আগামী ১ জুন উপজেলার মোট ২৪১ টি কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়। এতে অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.