1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খুলনা নগর বিএনপির সমঝোতায় অনুপস্থিত ৫ থানার নেতৃবৃন্দ : মঞ্জুর মনোনয়ন বাতিলের দাবিতে দুদিনের কর্মসুচি ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা মহানগর বিএনপির বিবাদমান দুটি পক্ষকে এককাতারে আনতে গত দুদিনের বৈঠক সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত ৯ টায় খুলনা ক্লাবে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় বৈঠকটি শুরু হয়। গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর রাতে বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে খুলনা- ২, ৩ ও ৫ আসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন প্রার্থীরা। সেখনে খুলনা- ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা – ৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা – ৫ আসনের প্রার্থী আলী আজগর লবী এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। গতকালকের বৈঠকে খুলনা মহানগর বিএনপির ৫ থানার বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময়ে সাবেক নেতারা উপস্থিত হলেও বর্তমান নেতারা সভায় যাননি। একই সময় খুলনা কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে জরুরি সভা করেন সদর ও সোনাডাঙ্গা থানা কমিটির নেতারা। তারা দলীয় কার্যালয়ে জরুরি সভা ডেকে নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন বাতিলের দাবিতে দুদিনের কর্মসুচি ঘোষণা করেন। কর্মসুচির মধ্যে রয়েছে, আজ ১২ নভেম্বর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি পেশ। ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ( ভারপ্রাপ্ত) অনিন্দ ইসলাম অমিতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন কার্যালয় ও বিএনপি মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবরে স্মারকলিপি পেশ। সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপি সভাপতি কেএম হুমায়ুন কবীর। পরিচালনা করেন সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি। সভয় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। সভায় বক্তারা নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা – ২ আসনে মনোনয়ন না দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে রাজপথের পরিক্ষীত নেতাদের মনোনয়ন দেওয়ার আহবান জানান। অন্যথায় জিয়া পরিবারের কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সোনাডাঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, মহানগর শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি, জাসাসের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএমএ জলিল, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এদিকে এক বিজ্ঞপ্তিতে খুলনা – ২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ” আমরা আমাদের দলের স্বার্থে সকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় প্রতিক ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এই উক্তিটি আমাদের প্রেরণা। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উওম এর এই উক্তিটি সামনে রেখে দেশের বিরুদ্ধে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। দলমত, ধর্ম,বর্ন নির্বিশেষে আমাদের সকলকে এক কাতারে দাড়িয়ে ধানের শীষের প্রতিকে ভোট চাইতে হবে। সকল অপপ্রচারকে পেছনে ফেলে ধানের শীষ প্রতীকের প্রচারকে সব সময় সামনে রাখতে হবে। অনৈক্য নয়, ঐক্যই আমাদের একমাত্র বন্ধন। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.