স্বজনদের অভিযোগ, বোটের মালিক জোর করে সাগরে নিয়েছিল জাহেদকে কক্সবাজারের রামুর হিমছড়ি জাদুঘর প্যাচার দ্বীপ এলাকার মির কাসেমের ছেলে জাহেদ আলমের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৮ নভেম্বর স্থানীয় আরও কয়েকজন জেলের সঙ্গে সাগরে মাছ ধরতে যান জাহেদ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন রাতে হিমছড়ি সাগরনিবাস সৈকত থেকে উদ্ধার হয় তার মরদেহ।
নিহত জাহেদের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে জোর করে সাগরে নিয়ে যায় আব্দুল মাবুদ ওরফে আব্দু মাইল্য নামক বোটের মালিক। নিয়ে যাওয়ার সময় সে বলেছিল, জাহেদ মারা গেলে কোটি টাকা দেওয়া লাগলে আমি দিব।
ফলে এই রহস্যজনক ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চলছে আলোচনা আর ক্ষোভ।
স্থানীয়রা দাবি করছেন, পুরো ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।