1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সৌদি প্রবাসে গমন উপলক্ষে কমলগঞ্জে হুসাইন আহমদকে সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সাবেক সফল সভাপতি হুসাইন আহমদ সৌদি আরবে প্রবাস জীবন শুরু করতে যাচ্ছেন। এ উপলক্ষে সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় তাঁর নিজ বাড়ি প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হুসাইন আহমদের দীর্ঘদিনের সংগঠনী অবদান ও নেতৃত্বের প্রশংসা করে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। দৈনিক ঘোষণা মৌলভীবাজার-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সাংবাদিক শায়েক আহমদ। মুন্সিবাজার ইউনিয়ন তালামীযে ইসলামীয়া শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ৫নং ওয়ার্ড শাখার সভাপতি ও সম্পাদক। এছাড়া নারায়ানক্ষেত জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসেনও তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় হুসাইন আহমদ বলেন,
“প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন এবং সংগঠনের কল্যাণে সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করবো। দোয়া করবেন, যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারি।”

বক্তারা বলেন, হুসাইন আহমদের নেতৃত্বে সংগঠন নতুন উদ্যম পেয়েছে। তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মপ্রয়াস তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা হুসাইন আহমদের সফল ও নিরাপদ প্রবাস জীবনের জন্য দোয়া এবং শুভকামনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানটি ধীর-সুন্দর পরিবেশে, বন্ধুমহল, সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.