1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

উখিয়ায় একরাম মার্কেটে আগুন, দগ্ধ একজনের মৃত্যু!

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

‎কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এতে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‎সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে আগুন লাগে।
‎‎খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার, টেকনাফ ও আশপাশের স্টেশন থেকে আরও আটটি ইউনিট যোগ দেয়।
‎‎কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন বলেন, ‘বিকেলে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায়। আমরা এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
‎‎তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।’ তবেই ৫০ টি’র অধিক দোকান ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে।
‎এদিকে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন।
‎‎তিনি বলেন, ‘অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় একাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
‎‎এছাড়াও আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ স্থানীয় জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.