1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সুরক্ষা আদেশ জারি — টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান-বাজনা ও পার্টি আয়োজন করা যাবে না

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর দেশের গুরুত্বপূর্ণ দু’টি জলাভূমি এবং অত্যন্ত সংবেদনশীল জলজ বাস্তুতন্ত্র। এই হাওরগুলোর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। এখন থেকে এই দুই হাওরে কোনো হাউসবোট বা নৌযানে উচ্চস্বরে গান-বাজনা এবং পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।

সোমবার (১০ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পানি আইনের ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সুরক্ষা আদেশ কার্যকর করা হয়েছে।

হাওর সুরক্ষায় প্রধান নির্দেশনাসমূহ

  • হাওর অঞ্চলে পাখি বা পরিযায়ী পাখি শিকার, বাণিজ্যিক হাঁস পালন, গাছ কাটা ও জলজ বনের ক্ষতি সম্পূর্ণ নিষিদ্ধ।

  • জলজ গাছের ডাল কেটে ঘের নির্মাণ বা মাছের আশ্রয়ের কাঠামো হিসেবে ব্যবহার করা যাবে না।

  • অভয়াশ্রম, সংরক্ষিত এলাকা বা সংবেদনশীল অঞ্চলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।

  • হাওরের ভূমি ও জলস্রোতের স্বাভাবিক প্রবাহ সরকার অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।

  • হাউসবোটে উচ্চস্বরে গান-বাজনা ও পার্টি আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ।

  • শব্দদূষণ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহার করা যাবে না।

  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ।

  • নিষিদ্ধ জাল বা বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা যাবে না।

  • অনুমতি ছাড়া হাওরে বালু, পাথর বা মাটি উত্তোলন বা ইজারা দেওয়া যাবে না।

  • শুষ্ক মৌসুমে জলাধারের পানি সম্পূর্ণ নিঃশেষ করা যাবে না।

  • ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান পরিচালনা করা নিষিদ্ধ।

  • শিল্পপ্রতিষ্ঠান বা বসতবাড়ির কোনো বর্জ্য হাওরে ফেলা যাবে না।

  • নতুন পাকা সড়ক নির্মাণের আগে পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.