1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন 

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

১০ নভেম্বর, সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন।

সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহ. রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমন্বিত নাগরিক প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মো. কামরুজ্জামান রাসেল, শাহ মো. কামরুজ্জামান কামু, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মো. শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমন্বিত নীল প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও মো. পাভেল রহমান লড়ছেন।
নির্বাচন কমিশন জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হবে,এরপর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মোট ১,৬৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.