1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

পাবনার ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শনিবার ৮ নভেম্বর বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পিন্টু বলেন, হাবিব ভাই মনোনয়ন পাওয়ার পর আমি ফেসবুকে অভিনন্দন জানিয়েছি। আমাদের নেতা কর্মীদের ধৈর্য ধরে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু চব্বিশ ঘন্টা পার না হতেই আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করেছে। একই সাথে বিভিন্ন জায়গায় দখল করেছে, বিষ দিয়ে পুকুরে মাছ মেরে ফেলেছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়াতেই যে অবস্থা। আর যদি মুখে অর্ডার করি তাহলে বুঝতে পারছেন। আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাজপথে আছি। এটি খসড়া তালিকা, মনোনয়ন পরিবর্তন হবে। তাই নেতা কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করছি।
বক্তারা বলেন, দলের দুঃসময়ে মিছিল মিটিংয়ে সম্মুখ ভাগে থেকেছেন দলের নেতৃত্ব দিয়েছেন জাকারিয়া পিন্টু। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় ফাঁসির আসামী হওয়ার পরও জাকারিয়া পিন্টু দলের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও আটঘরিয়া বিএনপি’র সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরব বিএনপির আবেগ যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, , বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আখতারুজ্জামান, আক্কাস মেম্বার, টুটুল সরদার, আবু বকর সিদ্দিক বেল্টু, সৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মাহমুদুর রহমান সোনামণি, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম দিপু, রিংকু শেখ, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথীসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.