1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ইসলামী আন্দোলনের নেতার ছবি ভুলভাবে ব্যবহার করায় দৈনিক আমারদেশ কর্তৃপক্ষকে দায় স্বীকার করতে হবে ‎-শেখ ফজলুল করীম মারুফ

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

৮ নভেম্বর-২০২৫ তারিখে প্রকাশিত “বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীনবিরোধী তৎপরতা” শীর্ষক প্রতিবেদন করা হয়েছে।  প্রতিবেদনে জনৈক মুফতি মাসুম বিল্লাহ নামের একজনের বিষয়ে অভিযোগ করা হয়েছে।
‎‎কিন্তু ছবি ব্যবহার করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি প্রবীন রাজনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহ-র।
‎‎এই বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজুলল করীম মারুফ ৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন, মুফতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জের রাজনীতিতে অতিপরিচিত মুখ। তিনি দীর্ঘদিন যাবৎ মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন। মেয়র নির্বাচনও করেছেন। তার রাজনৈতিক অবস্থান সবার জানা। তিনি গণমানুষের রাজনীতি করেন। তার মতো একজন বহুল প্রশিদ্ধ এক নেতার ছবি একজন অভিযুক্তের ছবির বদলে ব্যবহার করার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
‎‎দলের প্রচার সম্পাদক বলেন, আমার দেশের মতো একটি জাতীয় দৈনিকে এই ধরণের ভুল প্রত্যাশিত না। আমার দেশ কতৃপক্ষকে বলবো, আমাদের প্রতিবাদের মুখে আপনারা অনলাইন থেকে মুফতি মাসুম বিল্লাহ ছবি সরিয়েছেন; সেজন্য ধন্যবাদ। এখন দ্রুততার সাথে অনলাইনে ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ করুন এবং আগামীকাল ছাপার কাগজেও ভুল স্বীকার করে সংবাদ প্রকাশের আহবান জানাচ্ছি।
‎‎শেখ ফজলুল করীম মারুফ বলেন, বিষয়টি গুরুতর। পার্শবর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে আরেকটি দেশের বিপক্ষে কাজ করার যে অভিযোগ তোলা হয়ে তা ভয়াবহ এবং মারাত্মক। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতার ছবি ব্যবহার করার মাধ্যমে উনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে। উনার সন্মানহানী হয়েছে একই সাথে রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্মানহানী হয়েছে। তাই দ্রুততার সাথে এই বিষয়ে আমারদেশ কর্তৃপক্ষ ভুলের সংশোধন না করলে ব্যক্তির নিরাপত্তা-সন্মান ও দলের সন্মান রক্ষায় আমাদের যা করার তাই করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.