1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বিপ্লব ও সংহতি দিবসে ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে র‌্যালী ও জনসভা

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গতকাল ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে হাজার হাজার নেতাকর্মীরা মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে তাহিরপুর উপজেলা সদরে আসনে। পরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা বিএনপির(স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) প্রথম যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল,বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,চানঁ মিয়া মাষ্ঠারসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল হাজাঁরো জনতার ভালবাসায় সিক্ত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমানের নির্দেশের বাহিরে যাব না কেননা আমি দলের মাতা বেগম খালেদা জিয়ার আদর্শের একজন রাজপথের সৈনিক। তিনি উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে হলে আগামী কিছুদিনের মধ্যে এই আসনে প্রার্থী চুড়ান্ত করা হবে এবং তিনি এই আসনে ধানের শীষের প্রতিক শেষ পর্যন্ত তার হাতেই দল তুলে দিবেন বলে তিনি আশ্বস্থ করলে মুহু মুহু করতালি ও শ্লোগানে সভাস্থল মুখরিত হয়ে উঠে। তিনি বলেন আমার টাকাপয়সা কিছু নেই, আমি টাকা কামানোর জন্য জিয়ার সৈনিক হইনি। আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ। আমার সবকিছুই হচ্ছেন এই আসনের সর্বস্তরের জনসাধারন। আপনাদের সমর্থন,সহযোগিতা আর ভালবাসা থাকলে আমাকে জনগনের মাঝ থেকে কেউ সরাতে পারবে না। তিনি সবাইকে আশ^স্থ করেন এবং দলের নিয়ম নীতি মেনে তার পাশে থাকার সহযোগিতা যান। তিনি বলেন আজকের এই দিনতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার আন্দোলনের মুখে কারাগার থেকে মুক্ত করে এনে জনতার নেতায় পরিণত করেছিলেন। তিনি বলেন,বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে জেল জুলুমহামলা মামলা ও কারাবরণকে আলিঙ্গন করেও জিয়ার সৈনিক হিসেবে রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে পিছপা হইনি। তাই দল শেষ পর্যন্ত তার দলের জন্য ত্যাগ ও অতীত কর্মকান্ড বিবেচনায় নিয়ে তার হাতেই ধানের শীষ তুলে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.