1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নব গঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র ( রেজিঃ নং – খুলনা ২০৬৯) নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ নভেম্বর দুপুর ১ টায় ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন কুষ্টিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল ও নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ। সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় অভিষেক অনুষ্ঠান, আসবাবপত্র ক্রয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়নকে আরো সমৃদ্ধ ও বেগবান করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এ সভায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.