1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ (তিন) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

০৮ নভেম্বর ২০২৫ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ (তিন) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০) ২। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও ৩। পল্লবী থানা ৫ নং ওয়ার্ড ডি-ব্লক ইউনিটের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।

ডিবি সূত্রে জানা যায়,  গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:১৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগ খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

অন্যদিকে গতকাল  শুক্রবার দিবাগত রাত (৮ নভেম্বর ২০২৫) আনুমানিক ১২:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.