1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

নভেম্বরের মূল চেতনা সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে- জুয়েল রানা

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তরুণ রাজনৈতিক নেতা জুয়েল রানা।

র‌্যালির শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্যে জুয়েল রানা বলেন,৭৮ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যে ভূমিকা রেখেছিল, তা আজও অনুপ্রেরণার উৎস। আমরা সেই চেতনা নিয়েই জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছি।

জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই র‌্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জুয়েল রানা আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপকার। তাঁর আদর্শই আমাদের প্রেরণা। আমরা যুবদলের কর্মীরা তাঁর দেখানো পথ অনুসরণ করে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে লড়াই করছি এবং করে যাব।

তিনি আরও আহ্বান জানিয়ে বলেন দলীয় বিভাজন নয়, এখন সময় জাতীয় ঐক্যের। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই ৭ নভেম্বরের মূল চেতনা সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.