1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নারী হকি টুর্নামেন্টে জেলির চমকে জয় পেলো নেত্রকোনা জেলা দল

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের (জোন-২) লীগ পদ্ধতিতে ৫ম দিনে নেত্রকোনা বনাম নারায়ণগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় নেত্রকোনা জেলা নারী দলের ১১ নং জার্সি খেলোয়াড় জেলির ২টি চমক গোলে জয় পেলো দলটি।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ব্রাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে নারায়ণগঞ্জ দলকে ২-১গোলে হারিয়েছে নেত্রকোনা জেলা নারী দল।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নারায়নগঞ্জের গোলরক্ষক ১ নং জার্সি আবিদা আক্তার। উভয় দলের মধ্যে ৪ রাউন্ডে নির্ধারিত ৬০ মিনিটে খেলাটি সম্পন্ন হয়। রোদেলা বিকেলে উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শক ছিলো প্রাণবন্ত।

এসময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ তারিকউজ্জামান নান্নু, ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন, নেত্রকোনা জেলা দলের ম্যানেজার এ.টি.এম এখলাছুর রহমান, কোচ এম.এ কালামসহ উভয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে ময়মনসিংহ জোন-২ ভ্যেনুতে ৫ জেলা দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সমাপনী হবে আগামী ১০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.