বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। গত ৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুনরায় ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ও এম রুবেল আলম, উপজেলা তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির পটভূমি সম্পর্কে আলোচনা করা হয়। এবং দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।