1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মসজিদ ভিত্তিক রাজনীতি করলে মদীনা সনদ বাস্তবায়ন করতে হবে —জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

যারা মসজিদ ভিত্তিক রাজনীতির কথা বলে দেশের মানুষকে ইসলামের নামে ধোঁকা দিতে চায়,তাদেরকে অবিলম্বে মদীনার সনদ বাস্তবায়ন করতে হবে।এমন মন্তব্য করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনা ফার্টিলাইজার ট্রাকস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,আমরা দেখেছি, বিগত দিনে আন্দোলন-সংগ্রামের সময় যে দলটি আত্মগোপনে চলে গিয়েছিল,আজ তারাই ইসলামের কথা বলে মাঠে নেমেছে মানুষকে ধোঁকা দিতে।তাই জনগণকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন,ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের আসল মুখোশ উন্মোচন করতে হবে। মওদুদী সনদে এই দেশকে ঐক্যবদ্ধ করা যাবে না— দরকার মদীনা সনদের চেতনায় রাষ্ট্র পরিচালনা।তিনি তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষকে এই ধরনের “ধোঁকাবাজ রাজনৈতিক দল” সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক ৩নং ওয়ার্ডের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ড সভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির,সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন—সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,সহ-সভাপতি আব্দুল আওয়াল ও চাঁন মিয়া চানু,দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল,পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির,সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার,সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।জনসভায় নেতাকর্মীদের উচ্ছ্বাস, জনগণের উপস্থিতি এবং ঐক্যের দৃশ্য দেখে বক্তৃতার শেষদিকে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,এই ঐক্যই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তি হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.