সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে আজ গাইবান্ধায় আদিবাসী সাঁওতাল নারী পুরুষের বিক্ষোভ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি,জাতীয় আদিবাসী পরিষদ,কাপেং ফাউন্ডেশন এএলআরডি, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ এই কর্মসুচির আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সাঁওতাল নারী পুরুষ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করে ।পরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলানয়নে আলোচনা সভা করে।আদিবাসী নেতা ফিলিমন বাস্কের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এএলআরডি’র প্রধান নির্বাহী শামসুল হুদা,জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান,আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু,সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু,ও বাংলাদেশ যুব আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক টনি চিরান সাংমা,বাসদ নেতা জয়নাল আবেদীন, আদিবাসী নেতা খোকন সুইটেন মুরমু, বিটিশ সরেন, অঞ্জলি মুরমু, সুচিত্রা মুরমু, মমতা হেমব্রোম, শিউলি মার্ডি, এ্যাডভোকেট রফিক সিরাজি, এডভোকেট মোহাম্মদ আলী প্রামানিক, এডভোকেট কুশলাশীষ চক্রবর্তী সাগর, এডভোকেট ফারুক কবীর, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজি আব্দুল খালেক সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
ঊক্তারা বলেন,২০১৬ সালে আদিবাসী সাঁওতালদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়,পুলিশের গুলিতে নিহত হয় ৩ সাঁওতাল । সাঁওতালরা মামলা করলেও ৯ বছরেও সাঁওতালা তাদের নাগরিক অধিকার পায়নি। সাঁওতাল হত্যার পর তাদের দায়ের করা মামলার চার্জশীট দেয়া হয়নি। তারা বলেন,সাঁওতালদের রক্ষে ভেজা তিন ফসলী জমি তে ইপিজেট নির্মানের সিন্ধান্ত বাতিল করতে হবে।