1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

‘আমার মেয়র-তোমার মেয়র, মামদানি-মামদানি’—বাংলাদেশিদের স্লোগানে মুখর কুইন্স

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ইতিহাস গড়লেন জোহরান মামদানি। এক ঐতিহাসিক ভোটে জয় পেয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ নেতা। তার এই জয়ে উচ্ছ্বাসে মেতেছে প্রবাসী বাংলাদেশিরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতেই মামদানির জয়ের খবর আসার সঙ্গে সঙ্গে নিউইয়র্কের কুইন্স এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। বিশেষ করে জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশিদের উচ্ছ্বাসে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। এ সময় তারা স্লোগান দেয়, ‘আমার মেয়র, তোমার মেয়র—মামদানি, মামদানি’, ‘শ্রমিক শ্রেণির মেয়র—মামদানি, মামদানি’।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সড়কে নেমে স্লোগান দেওয়া বাংলাদেশিদের হাতে ব্যানারে লেখা ছিল, ‘জ্যামাইকার বাংলাদেশি আমেরিকানরা মামদানির জন্য।’

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র জোহরান মামদানি প্রচারণার শুরু থেকেই বাংলাদেশি সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়েছিলেন। বিভিন্ন সমাবেশে তিনি বাংলায় কথা বলে প্রবাসীদের মন জয় করেন।

ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মামদানি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পরাজিত করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে, যাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই জয়ের মাধ্যমে জোহরান মামদানি হয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি এই নগরীর প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকান জন্ম নেওয়া মেয়র। প্রায় এক শতাব্দীর মধ্যে তিনিই হতে যাচ্ছেন নিউইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র।

তার এই জয়ে শুধু ভারতীয় নয়, বাংলাদেশি ও দক্ষিণ এশীয় প্রবাসী কমিউনিটিতেও আনন্দের জোয়ার নেমেছে। অনেকেই একে অভিবাসীদের জন্য নতুন সম্ভাবনা ও প্রতিনিধিত্বের জয় হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.