1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি

মানিকগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।দলীয় মনোনয়ন পাওয়ার খবরটি প্রকাশের পরপরই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে, চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেক স্থানে কর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘদিন ধরেই দলীয়ভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তার পিতা প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খান নয়া মিয়া ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন। পিতার মৃত্যুর পর ২০০৬ সালের উপনির্বাচনে শান্ত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শান্ত বলেন“বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে যে আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। দলের ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা রক্ষায় কাজ করব। সিংগাইর-হরিরামপুরের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি বিএনপির ঘরে তুলব।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.