“কৃষিই সমৃদ্ধি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
গত কাল সোমবার ০৩ নভেম্বর ২০২৫ইং তারিখে গাইবান্ধা সদর উপজেলার কৃষক অফিসের ট্রেনিং কক্ষে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব কৃষি সম্প্রসারণ অফিসার গাইবান্ধা মোঃ আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রাকিবুল আলম।
কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩১ শত ৫০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি, পেঁয়াজ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এর মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আরও উৎসাহিত করবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে উপস্থিত গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা কৃষকরা বীজ ও সার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।