1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

খাগড়াছড়ি জেলা পুলিশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষ্যে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৩ দেখেছেন

মোঃ শাহারিয়া আহমেদ সোহেল খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলায় আগামী ২১ মে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা উপজেলা ও পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১০.০০ ঘটিকায় ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব, আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার)। পুলিশ সুপার বলেন, নির্বাচন সংক্রান্ত ইতোমধ্যে নির্বাচন কমিশন, জন-নিরাপত্তা মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার্স, জেলা বিশেষ শাখা কর্তৃক জারীকৃত বিধিবিধান, পরিপত্র, আদেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পুলিশ সদস্য সর্বোচ্চ পেশাদারীত্বের পরিচয় দিয়ে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আনসার ও ভিডিপি সদস্যগণ দায়িত্ব পালন করবেন। সকল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় পূর্বক উত্তম আচরণ করতে হবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবেনা। নির্বাচনী কাজের সাথে জড়িত সকল ব্যক্তির সাথে উত্তম আচরণের মাধ্যমে সুসর্ম্পক বজায় রাখতে হবে। পূর্বের ন্যায় কোন প্রার্থী/প্রার্থীর সমর্থকের নিকট হতে কোন প্রকার কোমল পানীয়, খাদ্য সামগ্রী, উপহার গ্রহণ করা যাবেনা। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতন্ত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। তাই সকলকে সর্বোচ্চ সর্তকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। তিনি সব পুলিশ সদস্যকে অস্ত্র-গুলি, বুলেটপ্রুফ, লেগগার্ড, হেলমেট, রিফ্লেক্টিং ভেস্ট, বাঁশি, লাঠি, ওয়্যারলেস সেট, সিগনাল লাইট, টর্চ লাইট ও অন্যান্য মালামাল যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পুলিশ সুপার আরও বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন (১ম ধাপ) সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ)ও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম, সহাকারি পুলিশ সুপার মুমিদ রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তানভীর হোসেনসহ পুলিশ, র‍্যাব ও আনসার এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.