1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বাঞ্ছারামপুরে জসীম মাস্টারের কবল থেকে মাছের ঘের উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

অবশেষে মৌসুমি রাজনৈতিক জসীম মাস্টারের কবল থেকে নদী দখল করে অবৈধভাবে বানানো মাছের ঘের উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর গ্রামের তিতাস নদীতে সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এটি উদ্ধার করা হয়।

অভিযানে অভিযুক্ত পক্ষের কাউকে পাওয়া যায়নি। এ সময় উপস্থিত গ্রামবাসীর সহযোগিতায় নিষিদ্ধ ঘেরের বাঁশ কেটে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানে বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে অভিযুক্ত জসীম মাস্টারে পক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের আমল থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ তিতাস নদীর উপর অবৈধ মাছের ঘের দখল করে মাছ শিকার করে লাখ লাখ টাকা কামান। যেখানে এলাকার কাউকে আর মাছ ধরতে দেওয়া হতো না। প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের উপর হামলা হতো বলে গত সপ্তাহে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। অভিযোগ দেওয়ার পরই দখলদার ও অভিযুক্ত জসীম মাস্টার ফেসবুকে আওয়ামী লীগের নেতা নয়, তিনি ৩৫ বছর ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেও উপজেলা জামায়াত ইসলামের আমীর সেটি নাকচ করলে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরবর্তী ওয়ার্ড বিএনপির নেতা জাকির হোসেনকে জসীম মাস্টারের লোকজন মারধোর করে হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখে বলে থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে উপজেলা বিএনপি তীব্র প্রতিবাদ জানায় ও বিক্ষোভ করে।

তারই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে প্রভাবশালী জসীম মাস্টারের কোটি টাকার মাছের ঘের ভেঙে দিয়ে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিলো তিতাস নদী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.