1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

শমশেরনগর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৩১ দেখেছেন

হোসাইন আহমদ,কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত স্থানীয়রা অংশগ্রহণ করেন।

রোববার ১৯ মে দুপুরে পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে এর আয়োজন করা হয়। মগড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া অগ্নি ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ, লিডার মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।

অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.