1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর প্রজেক্ট শেয়ারিং মিটিং

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‎দিনাজপুরের বিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ল‍্যাম্ব এর সিএইচডিপি, এসএওয়াই- এসআরএইচআর প্রজেক্টের প্রজেক্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
‎রোববার (০২ নভেম্বর) বেলা ১২টায় ল‍্যাম্ব এর বিরামপুর শহরের বেলডাঙ্গায় প্রজেক্ট অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং ল‍্যাম্ব এর এসএওয়াই- এসআরএইচআর প্রকল্পের প্রকল্প ব‍্যবস্থাপক মোঃ লুৎফুল বিন ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, স্বাস্থ‍্য শিক্ষা ও পরিবার কল‍্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মাহবুব আলম।
‎এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক  এ.টি.এম নাজমুল হুদা, ল‍্যাম্ব এর কমিউনিটি হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক উৎপল মিনজ্,  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, ল‍্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের প্রকল্প ব‍্যবস্থাপক বিলাস পৌল তিগ‍্যা, প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমূখ।
‎
‎প্রজেক্ট শেয়ারিং মিটিংয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে বিরামপুর উপজেলা সহ আশেপাশের পাঁচটি উপজেলায় বেসরকারি সংস্থা ল‍্যাম্ব এর বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পগুলোর মাধ্যমে অত্র এলাকার জনসাধারণের স্বাস্থ্য ও শিক্ষাসহ অন‍্যান‍্য উন্নয়ন সাধিত হবে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের বিষয়ে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে বেসরকারি সংস্থা ল‍্যাম্ব যে কাজ করতে যাচ্ছে তারও সফলতা কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.