1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বরগুনায় শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে অপহরণ করে মুক্তিপন না পেয়ে রাতভর নির্যাতনের ঘটনায় ৩ নং আসামি পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালাম তালুকদারের পুত্র সন্ত্রাসী তোতা মিয়াকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। পুলিশ জানায় তোতা মিয়ার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় আরও ৫ টি মামলা চলমান রয়েছে।

জানা যায়, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এটিএম কার্ডের ৮১ হাজার টাকা, ল্যাপটপ ও মোটরসাইকেল নিয়ে রাতভর নির্যাতন শেষে বিদ্যালয়ের কাছে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মামলা দায়ের করলে মামলার ৩ নং পলাতক আসামি তোতা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিক্ষক অপহরণ ও চাঁদাবাজি মামলার ৩ নং আসামিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.