1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নওগাঁর পত্নীতলায় অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নওগাঁর পত্নীতলা উপজেলার ১ নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে দীর্ঘ প্রায় ৪০ বছরের জমি-জমা দখলীয় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ নভেম্বর) রাতে পত্নীতলা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পত্নীতলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মো. আতাউর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পত্নীতলা উপজেলার ১নং পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে দীর্ঘ ৪০ বছরের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একপক্ষ মিথ্যা মামলাসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং জামায়াত-শিবিরকে সম্পৃক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, সম্প্রতি কিছু পক্ষ প্রশাসন ও স্থানীয় মহলের কাছে ভুল তথ্য প্রদান করে জামায়াত ও শিবিরের নাম জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এটি একটি জমি সংক্রান্ত বিরোধ, এর সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

ডা: আতাউর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

পরিশেষে তিনি বলেন, জামায়াত-শিবির সম্পর্কে যেসব অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে ন্যায়সংগত তদন্তের অনুরোধ করছি।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, জামায়াত নেতা আক্তার ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.