নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় সন্ত্রাস বিরেধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার এনায়েত উল্ল্যাহর ছেলে ফাহিম আহম্মেদ (২৩), কুতুবপুরের তরিকুল ইসলামের ছেলে মোঃ নিরব হোসেন (১৮), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার তুহিনের ছেলে মোঃ ফয়সাল (২০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মোঃ সাব্বির হোসেনের ছেলে মোঃ অনিক আহম্মেদ অনিন (২১), ফতুল্লার লালপুর এলাকার মোঃ খোকনের ছেলে মোঃ আবির (১৫)।
এর আগে ১ নভেম্বর রাতে ফতুল্লা রঘুনাথপুরের সাইনবোর্ড টু নারায়ণগঞ্জ গামী পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪০/৫০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করে। এসময় পালানের সময় পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সন্ত্রাস বিরোধী
আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।