1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর ফকিরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মোঃ জাহাঙ্গীর ফকির বলেন, আমি মোঃ জাহাঙ্গীর ফকির, পিতাঃ মৃতঃ কলম ফকির, গ্রামঃ মহারাজপুর, পোঃ লোহাচূড়া,
উপজেলাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ। এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড, আমার নীতি ও আদর্শের সাথে মিল না থাকায়, আমি মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগ এর সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখিবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.