1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

শাহ আরফিনের অবৈধ পাথর আটক। ৫০ হাজার টাকা জরিমানা আদায়।

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও চুরি বন্ধের সরকারি কঠোর নির্দেশনা উপেক্ষা করে এখনো চলছে পাথরখেকোদের তাণ্ডব। প্রায়ই ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দ হচ্ছে ট্রাকভর্তি পাথর, আটক হচ্ছেন চালক ও সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ এর নেতৃত্বে থানাপুলিশের একটি দল।

অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সময় হাতেনাতে একটি ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকচালক ও হেলপারকে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে জব্দ করা পাথরগুলো কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুরদেও জামে মসজিদ সংস্কারের কাজে ব্যবহারের জন্য মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান সাময়িকভাবে কার্যকর হলেও কিছুদিন পরই আবার শুরু হয় পাথর চুরির মহোৎসব। এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.