1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হাটহাজারীতে মিছিলের চেষ্টা : ছাত্রলীগের ২কর্মী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত রাত সাড়ে নয়টার দিকে উত্তর মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট এলাকায় স্লোগান ও মিছিল বের করার চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী। এসময় স্থানীয় শ্রমিক দল নেতা ফারুক তাদেরকে বাঁধা দিলে ছাত্রলীগ কর্মীরা তার উপর হামলা চালায়। পরে ফারুক জরুরি সেবা 999 এ ফোনে অভিযোগ দিলে পরে হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে ছাত্রদলকর্মী মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮)কে আটক করে। আরফান উত্তর মাদার্শা ইউনিয়ন মাছুয়াঘোনা এলাকার কবির আহম্মদ মাস্টার বাড়ির মো. আব্দুল্লাহর পুত্র এবং মিরাজ সোবহান সওদাগর বাড়ির মো. নেজাম উদ্দিনের পুত্র।

হাটহাজারী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.