1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নবাবগঞ্জের গোল্লা খ্রিষ্টানদের জমি দখলের পায়তারা ভূমিদস্যু জাহাঙ্গীর গংদের

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

নবাবগঞ্জের গোল্লা ইউনিয়নের নবগ্রামে খ্রিষ্ঠান সম্প্রদায়ের জমি খরিদ বায়নার নামে জবর দখলের পায়তারা করছেন ¯স্থানীয় ওয়ার্ড মেম্বার আকল ও আওয়ামী দোসর নীল কমল।আওয়ামীলীগের সুবিধা ভোগী ভূমিদস্যু হাসান কাজী, সেন্টু গংরা। অনুসন্ধানে জানাযায় জমির মালিক, জোসেফ, ডেভিট গমেজ, গং পিতাঃ মাইকেল গমেজ (জোত নং ১২৭০ নামজারী ও জমাভাগ – ৭৫৫/১৭-১৮, তারিখ: ২৬/১১/২০১৭ ইং মুলে ভোগ দখলে আছেন, যাহার জে এল নং. সি. এস. ৯৮. এস.এ. ৮৬, আর এস ৭৪নং-২নং খতিয়ান নং ২৬৭, আর এস ২১১, খারিজ ১০৩১, খতিয়ান ভূক্ত হয় যাহার (জোত ১২৭০) দাগ আর এস ২২৪, ২২৫, ২২৫, ৫৬৩, ৫৭৪.৬৩৫,৬৬২,৫৯১ নং দাগে নাল জমির পরিমান (১০০-৬০) শতাংশ উক্ত জমিটিকে জবর দখল করতে প্রথমে জাহাঙ্গীর গংরা জমিটি মালিক পক্ষ থেকে ১১ লক্ষ টাকা দাম নির্ধারণ করে ৫লক্ষ টাকা বায়না প্রদান করেন। যাহার সময় সীমা ছিল ২০২৩ সালের জুন মাস পর্যন্ত। আওয়ামী দোসর সুবিধা ভোগী চক্রটি ৫লক্ষ টাকা দিয়ে বায়না শেষে বায়নার নির্ধারিত মেয়াদ শেষ হলেও বাকী টাকা না দিয়ে জোর পূর্বক জমি গুলো দখল করে নেয়। ৫ই আগষ্টের পর মালিক পক্ষ একাধিক বার জমি গুলো ফেরৎ চাইলেও ভূমিদস্যু-ও জবর দখলকারী সন্ত্রাসীরা টাকা / জমি দিতে অস্বীকৃতি জানায় এবং বিভিন্ন হুমকি প্রদান করে এ বিষয়ে জমির মালিক পক্ষ তাদের খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে অন্য কোথাও জমি গুলো বিক্রির সিদ্ধান্ত দেন যেহেতু তাদের চিকিৎসা সেবা ও পারিবারিক অর্থের জরুরী প্রয়োজন তাই বর্তমানে সোহরাব হোসেন অপু এবং সুমন গমেজকে জমিটি বিক্রির প্রস্তাব করিলে উভয় পক্ষ আলাপ আলোচনা সাপেক্ষে ক্রেতাগণ সোহরাব হোসেন অপু ও সুমন গমেজ ক্রয়ের জন্য ১২/১০/২০২৫ইং তারিখে জমিটির বর্তমান বাজার মূল্য ১৬, ০০০০০/- (ষোল লক্ষ) টাকা দাম ধার্য্য করে নগদ ৫০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিয়ে ৩০০ (তিনশত টাকা) নন জুডিশিয়াল স্টাম্পে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ উপস্থিত স্বাক্ষী গণের মোকাবেলার সহি সম্পাদন করেন। জমিটি বিক্রির পর মালিক পক্ষ একাধিকবার জবর দখলকারী ভূমিদস্য আওয়ামী দোসর ও সুবিধা ভোগী চক্রের সদস্য জাহাঙ্গীর, হাসান কাজী, আকল মেম্বার, নীল কমলকে ফেরৎ দিতে অনুরোধ করলেও তারা সম্মত হয়নি বরং মালিক পক্ষ সংখ্যালঘু খ্রিষ্ঠানদের সহ বর্তমানে ক্রেতা মালিকদের প্রতি নিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। ভূমিদস্যু চক্রটি ২৭/১০/২০২৫ইং তারিখে নবাবগঞ্জ সাব-রেজিষ্ট্রী অফিসে মালিক পক্ষের দুইজনকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমিটি লিখে নেওয়ার চেষ্টা কালে ভাগিনা সুমন গমেজ বাধা প্রাদান কালে চক্রের সদস্যরা তার উপরে হামলার চেষ্টা করে। হামলার বিষয়ে নাবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে সম্পদের মালিক ডেভীড গমেজ এবং ভাগিনা সুমন গমেজ ১টি সাধারন ডেইরী করে যাহার নং-১৩১৮। এই চক্রের ভয়ে জমির মালিক ও ক্রেতা মালিকগণ আতংকে দিন যাপন করছেন। চক্রটির বিষয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপ কালে তারা বলেন এদের কাজই হচ্ছে, ভূমিদস্যুতা, জবর দখলও, প্রতারনা করা। মেয়াদ উত্তীর্ণ বায়নার মালিক ও হামলার পরিকল্পনায় অভিযুক্ত জাহাঙ্গীরের সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন আমার বায়নার সময় নাই সত্য কথা কিন্তু আমাকে জমি দিতে হবে জমি না দিলে আমি দেখে নিব বলে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। আকল মেম্বার বলেন আমি আমার বাসায় বিচার করেছি ১টি রায়ও হয়েছে কেউ না মানায় জমিটি আমার হেফাজতে রেখেছি। হাসান কাজী বলেন ভাই জাহাঙ্গীর ও আকল মেম্বার ও নীল কমল আমাকে ডেকেছে তাই আমি গিয়েছি তবে আমিও চাই বিষয়টি সুরাহা হয়ে গেলে আমার ও ভালো লাগবে, নীল কমল একই কথা বলেন।স্থানীয় রাজনৈতিবিদ ও সুশীল সমাজ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা বলেন খ্রিষ্টান সম্প্রদায় আমাদের সহযোগিতা চাইলে আমরা জনগনের সেবক হিসাবে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই অপূর্ব সাহা বলেন ডেভীড গমেজ বাদী হয়ে থানায় ১টি সাধারন ডাইরী করেছেন বিষয়টি তদন্তের প্রক্রিয়াদীন তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.