1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

‎৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগে পরীক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণাকে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা।
‎বুধবার সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় নির্ধারণে অযৌক্তিকতা ও বৈষম্য বন্ধ করো। এমন স্লোগানে মুখর ছিল পুরো কর্মসূচি।
‎পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পিএসসি অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তারা বলেন, ৪৫তম বিসিএসের ফলাফল ঘোষণার পর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হলে প্রতিযোগিতা অনেকাংশে কমে যাবে এবং তাতে বিসিএস পরীক্ষায় সঠিক শৃঙ্খলা ও ন্যায্যতা ফিরে আসবে।
‎একজন পরীক্ষার্থী বলেন, “আমরা চাই পিএসসি যেন ধৈর্য ধরে একটি পরীক্ষার প্রক্রিয়া শেষ করে পরবর্তী পরীক্ষার আয়োজন করে। এতে যোগ্য প্রার্থীরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে এবং বিসিএস ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে।”
‎সমাবেশে বক্তারা আরও বলেন, পূর্ববর্তী বিসিএস ব্যাচের প্রার্থীদের অনেকেই এখনও চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছেন। এরই মধ্যে নতুন ব্যাচের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হলে তা শুধু প্রশাসনিক জটিলতাই তৈরি করবে না, বরং বহু প্রার্থীর ন্যায্য প্রতিযোগিতার সুযোগও কেড়ে নেবে।
‎তারা দাবি জানান, বিসিএস পরীক্ষার সময়সূচি নির্ধারণে একটি দীর্ঘমেয়াদি নীতিমালা তৈরি করা হোক, যাতে প্রতিটি ব্যাচের প্রার্থীরা সমান সুযোগে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
‎পরীক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
‎উল্লেখ্য, সম্প্রতি পিএসসি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.