1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, মাদক সম্রাট পলাতক

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

‎গাইবান্ধা জেলার সদর উপজেলার ব্রিজ রোড মিস্ত্রিপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামি মোঃ উজ্জল মিয়া (৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে ।
‎জানা যায় , সোমবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি রেইডিং টিম বিশেষ অভিযান পরিচালনা করে। টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিদর্শক মোঃ এনামুল হক।
‎অভিযানে উপস্থিত ছিলেন,
‎সহকারী প্রশিকিউটর মোঃ আবু তালহা হিমুন,
‎সহকারী উপ-পরিদর্শক মোঃ আবুল কাশেম ও শাপলা রানী সিংহ,
‎সিপাহী মোঃ সোলায়মান গনি, আবু হাসান সিদ্দিক, জয়ন্ত কুমার সাহা সহ আরো অনেকে।
‎অভিযান চলাকালে উজ্জল মিয়ার নিজ সিএনজি রাখার ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উপস্থিত স্থানীয় সাক্ষী মোঃ তালিমুল হক (৪৫) ও মোঃ মামুনুর রশীদ (৩০)-এর উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।
‎ঘটনাস্থলেই ডিজিটাল ওয়েট মেশিনে গাঁজার ওজন করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষরসহ জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ১০ (দশ) গ্রাম গাঁজা নমুনা হিসেবে পৃথক করে সীলগালা করা হয়।
‎অভিযানের সময় আসামি উজ্জল মিয়া পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামত বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবং মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার অফিসার কর্তৃক তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। সচেতন মহল মনে করেন, অভিযান অব্যাহত থাকলে সামাজিক অবক্ষয় দ্রুত দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.