খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৮ অক্টোবর খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ঔই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। মামলায় সাজাপাপ্ত আসামিরা হলেন- ইমামুল কবীর জীবন( পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন,( পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম। ২০০৯ সালের ৩ জানুয়ারি দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় সুপর্না সাহা সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহাও মারা যান। এ ঘটনায় নিহত পারভেজের বাবা নিজামউদ্দীন বাদী হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।