1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন, আসামি মামুন গ্রেপ্তার,

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৫১ দেখেছেন

ফয়সাল  স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১৬ মে) রাতে সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি এলাকার একটি দোকানের সামনের পিলারের সঙ্গে বেঁধে রাখার ৭ ঘণ্টা পর পুলিশ ওই রিকশাচালককে উদ্ধার করে।

অভিযুক্ত মো. মামুন তেঁতুলঝোরা ইউনিয়নের ভরালি এলাকায় ভাঙারির ব্যবসা করেন।

পুলিশ ভুক্তভোগী রিকশাচালককে উদ্ধার করলেও পালিয়ে যায় অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন।

ভুক্তভোগী রবিউল ইসলাম (৪০) তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন

ভুক্তভোগী রিকশাচালক রবিউল ইসলাম বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুন আমার কাছে ৮০০ টাকা পাওনা ছিল। সেই টাকার জন্য আমাকে মঙ্গলবার সকাল ৭ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে খুঁটিতে আমাকে বেঁধে রাখে। খবর পেয়ে প্রায় ৭ ঘণ্টা পর পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

এব্যাপারে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.